ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮/১১/২০২৬, ১:২০:৩৬ PM

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা

পঞ্চগড়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের পথচলা অতিক্রম করেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

পঞ্চগড়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের পথচলা অতিক্রম করেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ উপলক্ষে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা মোকাবিলা করে প্রতিষ্ঠানটি জেলার মানুষের আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বর্তমান নির্বাহী পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হাসপাতালের লিফট মেরামত, মোটরসাইকেল গ্যারেজ উন্নয়ন, দোকানকক্ষ সংস্কার, রিসিপশন ও হেল্পডেস্ক চালু, সিসিটিভি স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নয়ন এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থাপনা।চিকিৎসাসেবার মানোন্নয়নে হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নতুন সাইনবোর্ড স্থাপন, বিভিন্ন কেবিন সংস্কার এবং রোগীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগী ও স্বজনদের অপেক্ষার সুবিধার্থে নয়টি চেয়ার সংগ্রহ করা হয়েছে।ল্যাবরেটরি সেবায় আধুনিক প্রযুক্তি সংযোজনের ফলে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুল করার সুযোগ তৈরি হয়েছে। আধুনিক কেমিলুমিনেসেন্স অ্যানালাইজারসহ উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় প্রায় ১০ থেকে ৬০ শতাংশ কম মূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।



দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দাতাদের অনুদানে দরিদ্র তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে অসচ্ছল রোগীদের বিনামূল্যে খাবার, ওষুধ ও ইনসুলিন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বাড়িতে বিনামূল্যে ইনসুলিন পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু রয়েছে।এ ছাড়া দুটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের ‘সুখী’ প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক চুক্তিও সম্পাদন করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, সীমিত আর্থিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ও সাশ্রয়ী নীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি, কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান, নতুন পোশাক বিতরণ এবং বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল ও ডায়ালাইসিস কেন্দ্রপ্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং ল্যাবরেটরি সেবার পরিধি বাড়ানো। পাশাপাশি জেনারেল বেডের সংখ্যা বৃদ্ধি, দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকারি হাসপাতালের আদলে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপসংহারে বলা হয়, রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা কামনা করা হয়েছে।৩৩ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল।